খুলনার সোনাডাঙ্গা থানার ২০০৯ সালের চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিমকে (৫০) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। এসআরবি-৬ ও এসআরবি-৭-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জসিম খুলনার সোনাডাঙ্গা থানাধীন হাজী তমুজউদ্দীন সড়ক বাইলেন এলাকার হোসেন আলীর ছেলে। ২০০৯ সালের জাহাঙ্গীর হত্যা মামলায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এসআরবি সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারিদের গ্রেপ্তারে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গ্রেপ্তারের পর জসিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।