1. live@dainiksobarjonnokhabor.online : দৈনিক সবার জন্য খবর : দৈনিক সবার জন্য খবর
  2. info@www.dainiksobarjonnokhabor.online : দৈনিক সবার জন্য খবর :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু, অভিযুক্তরা পলাতক ‎পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের হাল ধরতে প্রস্তুত পরীক্ষিত নেতা মারুফ চৌধুরী ‎পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের হাল ধরতে প্রস্তুত পরীক্ষিত নেতা মারুফ চৌধুরী খুলনার জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম চট্টগ্রাম থেকে গ্রেপ্তার বিএনপির র‌্যালিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান ঈদুল আজহা সামনে রেখে হাটে আসছে কোরবানির পশু দেড় বছর পর ফিরলেন টয়া

‎পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের হাল ধরতে প্রস্তুত পরীক্ষিত নেতা মারুফ চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাথরঘাটা উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে আলোচনায় শীর্ষস্থানে রয়েছেন বর্তমান কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক মারুফ চৌধুরী।

‎দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান কমিটির সদস্য সচিব এনামুল হক ইমু বহিষ্কৃত হওয়ার পর বর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্ব অর্পণের প্রক্রিয়া চলছে। কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো: ওয়াসিম আকরাম এবং অপর যুগ্ম আহ্বায়ক এডভোকেট মিজানুর রহমান ডিলার (যিনি পেশাগত ব্যস্ততা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতির কারণে সংগঠনে সময় দিতে আগ্রহী নন) ছাড়াও অন্যতম শীর্ষ যুগ্ম আহ্বায়ক হিসেবে মারুফ চৌধুরী নেতাকর্মীদের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

‎তৃণমূলের নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের মতে, বর্তমান পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করতে মারুফ চৌধুরীর মতো সৎ, যোগ্য এবং পরীক্ষিত নেতৃত্বের কোনো বিকল্প নেই।
‎
‎কেন মারুফ চৌধুরীই নেতৃত্বের যৌক্তিক দাবিদার:
‎• পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্ব: দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা মারুফ চৌধুরী একজন নিবেদিতপ্রাণ ও সৎ কর্মী হিসেবে সর্বমহলে পরিচিত।

‎• সামাজিক ও সাংগঠনিক অভিজ্ঞতা: মহান জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব আলহাজ্ব নুরুল ইসলাম মণি’র নামে প্রতিষ্ঠিত ‘নুরুল ইসলাম মণি ফাউন্ডেশন’-এ দীর্ঘদিন সুনামের সাথে কাজ করার সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং দক্ষ সাংগঠনিক কর্মক্ষমতার প্রমাণ দিয়েছেন।

‎• তৃণমূলের ম্যান্ডেট: এলাকায় ক্লিন ইমেজের অধিকারী হওয়ায় সাধারণ মানুষ ও যুবসমাজ মনে করে—বর্তমানে এই পদের জন্য তিনি সম্পূর্ণ উপযুক্ত।
‎• ঐক্য গড়ার কারিগর: মারুফ চৌধুরী নেতৃত্বে এলে দলের অভ্যন্তরে কোন্দল নিরসন হবে এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলকে একটি অভেদ্য দুর্গে পরিণত করা সম্ভব হবে।

‎মারুফ চৌধুরী তার প্রতিক্রিয়ায় জানান, “শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা বাস্তবায়নে আমি সবসময় প্রস্তুত।দক্ষিণ বাংলার প্রাণপুরুষ, মহান জাতীয় সংসদের চীপ হুইপ,আমার নেতা, জনাব “নুরুল ইসলাম মণি” ভাই ও দলের নেতৃবৃন্দ যদি আমার ওপর আস্থা রাখে, তবে অতীতের সকল সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলকে বরগুনা জেলার মধ্যে একটি অন্যতম শক্তিশালী ও সুশৃঙ্খল ইউনিট হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট