1. live@dainiksobarjonnokhabor.online : দৈনিক সবার জন্য খবর : দৈনিক সবার জন্য খবর
  2. info@www.dainiksobarjonnokhabor.online : দৈনিক সবার জন্য খবর :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু, অভিযুক্তরা পলাতক ‎পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের হাল ধরতে প্রস্তুত পরীক্ষিত নেতা মারুফ চৌধুরী ‎পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের হাল ধরতে প্রস্তুত পরীক্ষিত নেতা মারুফ চৌধুরী খুলনার জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম চট্টগ্রাম থেকে গ্রেপ্তার বিএনপির র‌্যালিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান ঈদুল আজহা সামনে রেখে হাটে আসছে কোরবানির পশু দেড় বছর পর ফিরলেন টয়া

খুলনার জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

খুলনার সোনাডাঙ্গা থানার ২০০৯ সালের চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিমকে (৫০) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। এসআরবি-৬ ও এসআরবি-৭-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম খুলনার সোনাডাঙ্গা থানাধীন হাজী তমুজউদ্দীন সড়ক বাইলেন এলাকার হোসেন আলীর ছেলে। ২০০৯ সালের জাহাঙ্গীর হত্যা মামলায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসআরবি সূত্রে জানা যায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারিদের গ্রেপ্তারে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গ্রেপ্তারের পর জসিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট